নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে মাদ্রাসার শিক্ষার্থী জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল আটটায় পদ্মা নদীর দৌলতদিয়া লঞ্চঘাটের কাছে ভেসে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে।

সে দৌলতদিয়া আঞ্জুমান ই কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে পড়ত।

এর আগে গত বুধবার বিকাল সাড়ে চারটার সময় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে ডুবে যায় শিশু যুবায়ের।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন জানান, শিশু জুবায়ের নিখোঁজের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান চালায়। টানা ৪০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৮টার সময় মরদেহ ভেসে থাকতে দেখলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।