টাঙ্গাইলের বাসাইলে সবজিভর্তি একটি মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। 

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ট্রাকচালক ঘুমিয়ে পড়েছিলেন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক ঘটনাস্থলেই নিহত হন। ট্রাক চালকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রাক চালকের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকটির হেলপার আহত হয়েছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।