মুন্সিগঞ্জের গজারিয়ায় সুপারবোর্ড নামে বোর্ড তৈরির একটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১১ মিনিটের দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১১টা ৫০ মিনিটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বোর্ড তৈরি হয়। দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নি নির্বাপনে অংশ নেয় গজারিয়া ফায়ার স্টেশনের দুটি, গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের দুটি, সোনারগাঁও ফায়ার স্টেশনের দুটি,আদমজী ফায়ার স্টেশনের দুটি, ডেমরা ফায়ার স্টেশনের দুটিসহ বর্তমানে মোট দশটি ইউনিট। পরে তাদের সঙ্গে আরো দুটি ইউনিট যোগ দেয়।










