টাঙ্গাইলে অবৈধভাবে সরকারি চাল বিক্রির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বস্তা চাল জব্দ করা হয়। গতকাল সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতুল এলাকার ডিলার ইয়াসিন আলীর গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) রুপম বলেন, অভিযান চালিয়ে সরকারি চাল বিক্রির সময় তিনজন?কে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে। তবে অভিযানের সময় চালের ডিলারকে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান বলেন, ডিলার ইয়াসিন সরকারি চাল বিক্রি করছে—এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৪৮ বস্তা চাল উদ্ধার করা হয়।