‘আমের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ’ বিষয়ে উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি)। ফলনের পর ক্ষতি কমানো, রফতানির সম্ভাবনা বৃদ্ধি, প্রযুক্তি ও জ্ঞানের বিস্তার, কৃষি শিল্পায়নে অবদান, সর্বোপরি উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি করা এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের উদ্যোগে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।