বগুড়া-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার মালিকানাধীন হক পেট্রল পাম্পে ভাংচুরের পর আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পাম্পে অকটেন ও পেট্রল দেয়ার তিনটি যন্ত্র ভাংচুর করা হয়। দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভাংচুর
বগুড়া-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার মালিকানাধীন হক পেট্রল পাম্পে ভাংচুরের পর আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।










