বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. মশিউর রহমান মিঠুকে সভাপতি ও মো. শাহ আলম শেখকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

গত শনিবার ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা কমিটির আহ্বায়ক আবু নাসের বাচ্চু পাটোয়ারী। সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মশিউর রহমান মিঠুর সভাপতিত্বে ও সদস্যসচিব শাহ আলম শেখের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদ উল্লাহ তপাদার, সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অহিদুর রহমান রানা, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব সজীব রেবেকা সুলতানা মুন্না, সদস্য মনজুর মোর্শেদ আহমেদ, শেখ মহিউদ্দিন রাসেল ও জহিরুল ইসলাম নয়ন। পরে ফরিদগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ও জেলা নেতারা।