কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ প্রদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, প্রকল্প কর্মকর্তা ফিজানুর রহমান, ঘোগাদহ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে ঘোগাদহ ইউনিয়নের ১৫ পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দেয়া হয়।
কুড়িগ্রামে বন্যার্তরা পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ প্রদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।










