আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সভা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মো. মোকছেদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আব্দুস সালাম এবং জেলা প্রশাসক শামীম আহমেদ।