গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন। সোমবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসন, র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
উল্লেখ্য, ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত
বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার
মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্চিত
করে। এ বনভূমি দখলমুক্ত করার পর বন বিভাগ গাছের চারা লাগিয়েছে।










