ফরিদপুর শহরের স্বর্ণাকার পট্টিতে দ্বিতল ভবনের একটি অংশ ধসে পড়েছে। গতকাল বেলা পৌনে ১টার দিকে ভবনটিতে হঠাৎ ফাটল দেখা দেয়। ২০-৩০ মিনিটের মধ্যে ভবনের একাংশ হেলে পড়তে থাকে। একপর্যায়ে ওই অংশ ধসে পড়ে। ভবনটিতে বেস্ট বাইয়ের শোরুম ছিল। তবে শোরুমটি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এটির পাশে আরেকটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। গভীর করে মাটি সরিয়ে নেয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।