নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসের শহীদ বেদিতে শ্রদ্ধা, শোভাযাত্রা, আলোচনা সভা ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে এসব কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
পরে অতিথি ও শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, প্রক্টর ড. খোরশেদ আলম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।










