প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গৃহীত এ পদক্ষেপের ফলে সাধারণ কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।’

গতকাল দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় কোটি কোটি টাকা লুণ্ঠনকারী ঋণখেলাপিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলেও প্রকৃত উৎপাদনকারী কৃষকরা ছিল অবহেলিত। বর্তমান সরকার মাত্র ১৪ দিন হলো দায়িত্ব নিয়েছে। এ ক’দিনের মধ্যে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ রয়েছে, তাদের আসল ও সুদসহ সম্পূর্ণ টাকা মওকুফ করে দেয়া হয়েছে।’

এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ড প্রদানে কোনো অসংগতি থাকলে তা আলোচনার ভিত্তিতে দ্রুত নিরসন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।