রাজধানী ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) দিনগত রাত সোয়া ২টা থেকে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস। এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা।
শনিবার সন্ধ্যা ৬টায় সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।










