ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে গতকাল সদর থানায় এ মামলা করেছেন। ৪ আগস্ট বিএনপির জেলা কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।