চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার চিনকির আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক। এ সময় ময়মনসিংহ মহানগর কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবি ছিদ্দিক, বিসখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চিনকির আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও নুর জামান শাহীন, পৃষ্ঠপোষক ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার চিনকির আস্তানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক।










