আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিনকে। বুধবার জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপির যৌথ স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।