দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগে দুর্নীতিবাজরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটত, এখন মাঝখান দিয়ে হাঁটে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদেরকে সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়।

তিনি সাংবাদিকদের কাছে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চান।

মঙ্গলবার (২ এপ্রিল) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করুন।

অনুষ্ঠানে সচিব খোরশেদা ইয়াসমীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন র‌্যাক সভাপতি জেমসন মাহবুব।