নরসিংদীতে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনের নির্দেশনায় এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান। ১৭-২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হচ্ছে।
নরসিংদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু
নরসিংদীতে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।










