রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে ২২৬ জন চীনা নাগরিক নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের টিকা দেয়া হয়েছে। টিকা নেয়া এসব চীনা নাগরিক নীলফামারীর উত্তরা ইপিজেড ও দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে কর্মরত। রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, চীনা নাগরিকরা নীলফামারী ইপিজেডে কর্মরত থাকলেও ঢাকা থেকে তারা রংপুরের ঠিকানায় রেজিস্ট্রেশন করেছেন। ফলে তারা গতকাল রংপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন। আমরা দুটি বুথে তাদের টিকা দিয়েছি।
রংপুরে টিকা নিলেন ২২৬ চীনা নাগরিক
রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে ২২৬ জন চীনা নাগরিক নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের টিকা দেয়া হয়েছে।










