চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন উপস্থিত ছিলেন।