বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ উৎসব ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির এবং বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ভিদিয়া অমৃত খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
দিনব্যাপী আয়োজনে ছিল সংগীত পরিবেশনা, নৃত্য, নাটক, ক্রীড়া প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফ্ল্যাশ মব, আর্ট ও ক্রাফট প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি এবং ৪৪টিরও বেশি স্টল। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যচর্চার পাশাপাশি উদ্যোক্তা মনোভাবেরও প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্সের ডিন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। সহ-আহ্বায়ক ছিলেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব ছিলেন আফসানা শারমিন ও সহ-সদস্য সচিব ছিলেন রাকিবুল ইসলাম সিফাত।
এছাড়া ২৪টি ক্লাবের উপদেষ্টা ও সংশ্লিষ্টরা আয়োজনটি সফল করতে ভূমিকা রাখেন। উৎসব ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় এবং বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
-বিজ্ঞপ্তি










