বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তুহিন হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সান্তাহার পৌর শহরের হবিরমোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন হোসেন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন হোসেন পেশায় রাজমিস্ত্রির সহকারী। রোববার রাতে তুহিন মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার পৌরসভার হবিরমোড় তিনমাথা অতিক্রম করার সময় ঢাকাগামী আমবোঝাই একটি ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।










