নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি টিস্যু কারখানার গুদামে আজ সোমবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। সোনারগাঁও, গজারিয়া,এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ৬টি ইউনিট যোগ দেয়। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকায় ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।