বিজয় দিবস উপলক্ষে নগরীর কেন্দ্রীয়
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
নেতৃবৃন্দ। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সিলেট চেম্বারের পক্ষ থেকে শহীদদের
আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শহীদ মিনারে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার
অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন
আলী আহমদ, সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান
(জামিল), কাজী মো. মোস্তাফিজুর রহমান, দেবাংশু দাস প্রমুখ।










