শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব ভাতা চান শতভাগ। আসলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়। গতকাল সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।