১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবার আয়োজিত হলো হাজার কন্ঠে বর্ষবরণ। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ এ আয়োজনে নেতৃত্ব দেন খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডির লেকের পানিতে তখনো সূর্য উঁকি দেয়নি। তার আগেই কানায় কানায় ভরে গেছে পুরো সরোবর। ভোরের আলো ফুটতেই মানুষের উপস্থিতিই জানিয়ে দেয় বাঙালি কতটা সঙ্গীতপ্রেমী। দে

শের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার সংগঠন সুরের ধারার এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

এরপর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবর সুরের দোলায় দুলতে থাকে। ‘ওঠো ওঠো ওঠোরে...’ গানের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে চলে সঙ্গীত পরিবেশন। ছিলেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায় ও স্বাতী সরকার। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বৈশাখকে স্বাগত জানিয়ে।