কুড়িগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে কুড়িগ্রাম পৌরসভা হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাজিউল ইসলাম।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, আনিসুর রহমান, মোস্তফা কামাল পাশা, আব্দুল মালেক, কামরুজ্জামান মিন্টু, তাজউদ্দিন আহমেদ, খোরশেদ আলম, মুক্তা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার, হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ প্রমুখ।

এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। পৌর মেয়র কাজিউল ইসলাম জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কুড়িগ্রাম পৌরসভার সেবার মানোন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।