সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকাল ৬টা থেকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক গ্রামের আফজাল হোসেনের (৩৫) বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারে এ অভিযান চালানো হয়েছে। বাড়ির মালিক আফজাল হোসেন পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ একটি মামলার সমন নিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দিঘলবাক গ্রামের আখলাকুর রহমানের (৬৫) ছেলে আফজালের বাড়িতে যায়। এ সময় আফজাল পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন।










