কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’
এ ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্প চলাকালে পাঁচ শতাধিক আর্থিকভাবে অস্বচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার খামার ঢেকিয়ারাম বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলমাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি দরিদ্র রোগীরা।










