মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন ন্যাপ, কমিউনিস্ট, ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার, ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা জেলা ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন (৭০) আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শনিবার রাত ৮টায় কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও ব্যক্তিজীবনে নিঃসন্তান জাকির হোসেন বহু গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে কুমিল্লার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।










