শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাস্টসাগরা মঠবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়ী মন্দির প্রাঙ্গণে কালীচরণপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ শাড়ি উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, যুবলীগ নেতা তুহিন বিশ্বাসসহ অন্যরা। পূজা উপলক্ষে শাড়ি উপহার পেয়ে খুশি দরিদ্র পরিবারের নারীরা।