জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বগুড়ায় সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে জানানো হয় আগামীকাল বগুড়ায় ৫ লাখ ১২ হাজার ৬৮৮টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী ৬১ হাজার ৯১২টি শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭টি শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।