বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চার স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে দুজনসহ মোট ১৮ জন  প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।