ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এ কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া। কর্মশালায় জেলার সব ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।