ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ম‌্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বেড়বাড়ী গ্রামে কবির মাজার প্রাঙ্গণে এ ম‌্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান  আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পাগলা কানাইয়ের স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এ ম‌্যুরাল নির্মাণ করা হয়েছে।