রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস পেল ৫ লাখ ৯১ হাজার ৯৭১ জন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রমজান উপলক্ষে ঢাকাসহ ৩৫টি জেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হয়। এ কার্যক্রমের আওতায় উদ্বোধনের দিন থেকে ২৭ রমজান পর্যন্ত মানুষ এসব পণ্য কিনেছে।

প্রথমে রাজধানীতে এ কার্যক্রম শুরু হলেও পরে ঢাকাসহ ৩৫টি জেলায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হচ্ছে।

২৭ রমজান পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ১৬৮ কেজি গরুর মাংস, ৫ হাজার ১৩১ কেজি খাসির মাংস, ২ লাখ ১৬ হাজার ৪২৭ কেজি ড্রেসড ব্রয়লার, ২ লাখ ৩৮ হাজার ৮৬১ লিটার তরল দুধ ও ৪২ লাখ ৯ হাজার ৩৫৬টি ডিম বিক্রি করা হয়েছে। ২৭ রমজান পর্যন্ত মোট ২২ কোটি ৩৩ লাখ ৬৮ টাকার এসব পণ্য বিক্রি করা হয়েছে।