যশোর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। যশোরসহ এ অঞ্চলের মানুষের উন্নত হৃদরোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল প্রেস ক্লাব যশোরে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উপদেষ্টা (সাবেক সিইও) অধ্যাপক ডা. এম এ রশিদ। সভা সঞ্চালনা করেন যশোর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন শিম্বা।