গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলার চন্দ্রদিঘলীয়ায় অবস্থিত ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ১৫টি স্টলে তাদের উদ্ভাবিত বিভিন্ন টেকসই প্রযুক্তির স্মার্ট প্রজেক্ট প্রদর্শন করেন। এ উপলক্ষে অধ্যক্ষ মাইনুল আহসানের সভাপতিত্বে ইনস্টিটিউট মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার রন্টি পোদ্দার।