দিনাজপুরের
চিরিরবন্দরে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত
হয়েছেন কমপক্ষে ৬ জন। শনিবার ভোরে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত
করেছেন।
নিহতরা হলেন-
দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও
বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।
পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা যায়,
ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখি যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর
ব্রিজের পূর্বপাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে নারীসহ দুই জনের মরদেহ
উদ্ধার করে।
এছাড়া আহত
অবস্থায় ৬ জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করে।










