যশোরে বাসচাপায় মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাংচুর করে এবং যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে রাখে। খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় তারা বিক্ষোভ কর্মসূচিও পালন করে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বাসচালক ও হেলপারকে আটকের কথা জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিক্ষোভ
যশোরে বাসচাপায় মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
যশোরে বাসচাপায় মারিয়া সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার কোদালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।










