এছাড়া রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭০ জন ডেঙ্গু রোগী। গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৮১ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন এবং খুলনা বিভাগে ১৫৩, বরিশালে ১০২, চট্টগ্রামে ৯০, রাজশাহীতে ৫৭, ময়মনসিংহে ৫১ ও রংপুর বিভাগে ১৩ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে শুধু আগস্টে ভর্তি হয়েছে ৯ হাজার ৫৩৮ জন।