রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলগুলোর প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ।
বেরোবিতে এআই টুলসের প্রয়োগবিষয়ক কর্মশালা
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলগুলোর প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলগুলোর প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










