সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ভাতাভোগীদের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল সকালে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের নবারুণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যাচাই-বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেযারম্যান খোরশেদ আলম ভুলু ও রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, কাজিরহাট থানার ওসি মো. শাহাবুদ্দিন, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চুন্নু প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’










