মেহেরপুরে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকবপুর নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গাংনী থানা পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
যাবজ্জীবন
মেহেরপুরে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেহেরপুরে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।










