পাবনার চাটমোহরে বড়াল নদের তীরে বোঁথর গ্রামে শেষ হয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা। তবে করোনা ও লকডাউন পরিস্থিতির কারণে মেলা বন্ধ রেখে স্বল্প পরিসরে এ পূজা শুরু হয় গত সোমবার। বোঁথর মহাদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেন দত্ত ও সহসম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু বলেন, আমরা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করেছি।