টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। 

আজ রোববার বিকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম এখবর নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, সেতু এলাকা থেকে এলেঙ্গাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় একটি গাড়ি তাদের চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৩) এবং কচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে মোছা. সাবিনা (২৪) নিহত হন। 

গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেলের চালক মো. আশরাফ আলীকে (২৩) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  আশরাফ ভাবলা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।