বাগেরহাটের মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের দুটি সীমানা পিলারসহ সেলিম শিকদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জের বণগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সেলিম শিকদার ওরফে জিহির (৫২) জেলার কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে।