গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নব নিযুক্ত কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম। আজ শনিবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় পৌছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সকল সদস্যের ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

এ সময় সিএজি কার্যালয় এবং অডিট এন্ড একাউন্টস বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।