জয়পুরহাট রেলস্টেশন-সংলগ্ন বারোঘাটি পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ আলী পাপ্পু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পাপ্পু জয়পুরহাট পৌর শহরের শেখ পাড়া মহল্লার আজাদ হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, গতকাল দুপুরে পাপ্পু বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে পাপ্পু শহরের রেলস্টেশন-সংলগ্ন বারোঘাটি পুকুরে গোসল করার সময় সবার অজান্তে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।